জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মাসুদ ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছেন। বুধবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়। নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন নিয়ে দেশজুড়ে আলোচনা চলার মধ্যেই তিনি অনেকটা নীরবে মঙ্গলবার বাংলাদেশে পৌঁছান।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু সূত্র জানায়, তুরস্ক সরকারের আওতাধীন উন্নয়ন সংস্থা ‘টিকা’ মেডিকেল সেন্টারের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করছে, আর সেই প্রকল্পের উদ্বোধন উপলক্ষেই ওজিল ক্যাম্পাসে উপস্থিত হন। ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা পেয়েছে মেডিকেল সেন্টার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রকল্প উদ্বোধনের পর বৃহস্পতিবার তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিতে পারেন এবং একই রাতে দেশ ছাড়ার কথা রয়েছে। পাশাপাশি আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন