নড়াইল-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিপুল ভোটে নির্বাচিত করায় সাধারণ ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য এস এম সাজ্জাদ হোসেন মাস্টার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নড়াইল-১ আসনের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এ বিজয় জনগণের প্রত্যাশা, আস্থা ও ভালোবাসার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন, গণমানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এস এম সাজ্জাদ হোসেন মাস্টার জানান, নির্বাচন পরিচালনা কমিটি অত্যন্ত দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে নেতাকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এ বিজয় নড়াইল-১ আসনের জনগণের বিজয়। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন