ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তালামীযে ইসলামিয়া সঠিক আকীদা প্রচার ও মানুষকে ভ্রান্ত পথ থেকে ফেরাতে কাজ করছে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, তালামীযে ইসলামিয়া সত্য ও ন্যায়ের পক্ষে, আল্লাহ ও রাসূল সা. এর পথ ও মতে চলা আদর্শবাহী কাফেলা। সূচনালগ্ন থেকে তালামীযে ইসলামিয়া তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হয় নি।

আজ যারা ভ্রান্ত মতের খপ্পরে পড়ে বিপথগামী হচ্ছে তাদের সুহবতের অভাব রয়েছে। এ সংগঠন ছাত্রসমাজকে আউলিয়ায়ে কেরামের সুহবতে পরিচালিত করতে চায়। সঠিক আকীদা ছাড়া ঈমান পূর্ণতা পায় না, আর ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। তাই সঠিক আকীদা প্রচার ও প্রসারে তালামীযে ইসলামিয়া কাজ করছে এবং মানুষকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনাই তাদের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, তালামীযে ইসলামিয়া নতুন কোনো বিপ্লবী সংগঠন নয়; বরং এটি হযরত মুহাম্মদ সা. প্রদর্শিত পথ ও মতাদর্শের ধারক ও বাহক। প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত ছাত্রসমাজের ধ্যান-ধারণায় সুন্নীয়তের চর্চা জোরদারে তালামীযে ইসলামিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ সংগঠনের কর্মীদের শরীয়ত ও উসওয়ায়ে হাসানার পাহারাদার থাকতে হবে। পাশাপাশি আমলিয়াতের পাহারাদার হতে হবে। এর মাধ্যমেই আল্লাহ ও তাঁর হাবীব সা. এর সন্তুষ্টি অর্জনের পথ সুগম হবে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সিলেট জেলা ও মহানগর আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অদ্য ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী, সোমবার, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা হলরুমে সকল ১১ ঘটিকা থেকে যুহরের পূর্ব পর্যন্ত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যুহর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সুবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহজালাল রহ. মাযার প্রাঙ্গণে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজুর সভাপতিত্বে এবং সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ ও সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু সায়ীদ মো. আশিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী।

র‍্যালি ও আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সহ অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ছাদেকুর রহমান, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাবেদ হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মোসলেহ উদ্দিন কাওছার, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সভাপতি কাজী আহবাব দস্তগীর, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সহ-সভাপতি আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সহ সভাপতি আহমদ আল মনজুর, জায়দুর রহমান, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি ইমরান আহমদ সুফি, মো. আব্দুল মান্নান, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সামায়ুন কবির, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মহসিন আহমদ, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কাজী আবরার দস্তগীর, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল এহসান জাবির প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

তালামীযে ইসলামিয়া সঠিক আকীদা প্রচার ও মানুষকে ভ্রান্ত পথ থেকে ফেরাতে কাজ করছে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ