ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জেলা বিএনপি নেতাদের শুভেচ্ছা

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জেলা বিএনপি নেতাদের শুভেচ্ছা

নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক এনামুল কবির নাজমুল, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস এবং যুব নেতা লাক্সমি সহ আরও অনেকে।

সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার নেতৃত্বে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন ও দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এ সময় তারা এলাকার উন্নয়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

বিশ্বাস জাহাঙ্গীর আলম উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল ও জনগণের আস্থা রক্ষা করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। নড়াইলের উন্নয়ন ও মানুষের কল্যাণই হবে তার প্রধান লক্ষ্য।

সাক্ষাৎ শেষে এক আন্তরিক পরিবেশে কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জেলা বিএনপি নেতাদের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক এনামুল কবির নাজমুল, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস এবং যুব নেতা লাক্সমি সহ আরও অনেকে।

সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার নেতৃত্বে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন ও দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এ সময় তারা এলাকার উন্নয়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

বিশ্বাস জাহাঙ্গীর আলম উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল ও জনগণের আস্থা রক্ষা করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। নড়াইলের উন্নয়ন ও মানুষের কল্যাণই হবে তার প্রধান লক্ষ্য।

সাক্ষাৎ শেষে এক আন্তরিক পরিবেশে কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ