ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অপরাধী ভাই হলেও কোনো ছাড় নয়, এস এম জাহাঙ্গীর হোসেন

ছবি: সংগৃহীত

ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দলের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, “আমার ভাইও যদি এমন কোনো অপরাধ করে যাতে দলের একচুল পরিমাণ বদনাম হয়, আমি কিন্তু ভাই চিনবো না।”

সোমবার সকালে নিজ বাসভবনে ৪৪ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বিজয়-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন তিনি। এস এম জাহাঙ্গীর হোসেন সকলকে অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দেন এবং দলের ক্ষতি ঘটানো কোনো কাজ না করার পরামর্শ দেন। তিনি বৈধ ব্যবসা করার মাধ্যমে জীবিকা নির্বাহের কথাও উল্লেখ করেন। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে দলের সদস্যকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক করেছেন।

তিনি সামাজিক বিচার বা আচার-অনুষ্ঠান কম করার আহ্বান জানিয়ে বলেন, দেশে আইনের প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। পক্ষপাতিত্ব এবং অবৈধ প্রভাব এড়াতে সবাইকে আইন অনুযায়ী কাজ করতে হবে। সাধারণ জনগণকে তিনি জানান, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি তাকে জানাতে। প্রমাণ সাপেক্ষে নিজেই মামলা করবেন বলে আশ্বস্ত করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, “আগে থানায় বিচার পেতেন না- এখন বিচার পেতে হবে।” তিনি নির্দেশনা দিয়েছেন, অপ্রয়োজনে থানায় অবস্থান না করে নেতাকর্মীরা নিজ নিজ সাংগঠনিক ও সামাজিক দায়িত্ব পালন করবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, এলাকার জরুরি কাজগুলো স্থানীয়দের পরামর্শ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। মানুষের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং নিজে অপরাধ করবেন না, দলীয় নেতাকর্মীদেরও অপরাধ না করার পরামর্শ দিয়েছেন।

এস এম জাহাঙ্গীর হোসেন উল্লেখ করেন, দলের চেয়ারম্যান যেভাবে রাজনীতি করতে চান এবং জনগণ যেভাবে দেখতে চায়- সেভাবেই রাজনীতি করা হবে। “ভালো-মন্দ মিলিয়েই দল। আমরা ভালোটা রাখবো, খারাপটা পরিহার করবো। যারা খারাপ কাজ করতে চান, তাদের অনুরোধ করবো ভালো হয়ে যান। আমরা পাশে থেকে সহযোগিতা করবো।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

অপরাধী ভাই হলেও কোনো ছাড় নয়, এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ