ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জনগণের শান্তির পক্ষে কাজ করব: ফজলুল হক মিলন

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জনগণের শান্তির পক্ষে কাজ করব: ফজলুল হক মিলন
ছবি: সংগৃহীত

কালীগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেছেন, জনগণের সার্বিক কল্যাণেই তারা রাজনীতি করেন এবং আগামীতেও জনগণের শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে পূবাইল সাংবাদিক ক্লাব-এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফজলুল হক মিলন বলেন, “বিগত দিনে বিদ্যুৎ উন্নয়নের নামে বিপুল অর্থ লুটপাট হয়েছে। কিন্তু সেই তুলনায় বাস্তব কোনো উন্নয়ন হয়নি। ফলে লোডশেডিং বেড়েছে। এই সমস্যা সমাধানে একটি জাতীয় পরিকল্পনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের সরকার গঠন হলে বাজেট এনে পরিকল্পিতভাবে পূবাইল ও কালীগঞ্জ এলাকায় লোডশেডিং কমানোর উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় তিনি উল্লেখ করেন, বিগত দিনে অবহেলিত পূবাইলবাসীসহ তার পুরো নির্বাচনী এলাকার জনগণকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “আজকের এই বিজয় শুধু আমার একার নয়, এটি আমার নির্বাচনী এলাকার সকল মানুষের বিজয়। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা এলাকার উন্নয়ন, অবকাঠামো, বিদ্যুৎ ও জনসেবামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। এমপি ফজলুল হক মিলন সেসব বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জনগণের শান্তির পক্ষে কাজ করব: ফজলুল হক মিলন

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কালীগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেছেন, জনগণের সার্বিক কল্যাণেই তারা রাজনীতি করেন এবং আগামীতেও জনগণের শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে পূবাইল সাংবাদিক ক্লাব-এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফজলুল হক মিলন বলেন, “বিগত দিনে বিদ্যুৎ উন্নয়নের নামে বিপুল অর্থ লুটপাট হয়েছে। কিন্তু সেই তুলনায় বাস্তব কোনো উন্নয়ন হয়নি। ফলে লোডশেডিং বেড়েছে। এই সমস্যা সমাধানে একটি জাতীয় পরিকল্পনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের সরকার গঠন হলে বাজেট এনে পরিকল্পিতভাবে পূবাইল ও কালীগঞ্জ এলাকায় লোডশেডিং কমানোর উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় তিনি উল্লেখ করেন, বিগত দিনে অবহেলিত পূবাইলবাসীসহ তার পুরো নির্বাচনী এলাকার জনগণকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “আজকের এই বিজয় শুধু আমার একার নয়, এটি আমার নির্বাচনী এলাকার সকল মানুষের বিজয়। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা এলাকার উন্নয়ন, অবকাঠামো, বিদ্যুৎ ও জনসেবামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। এমপি ফজলুল হক মিলন সেসব বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ