এক সময় যুক্তরাজ্যে অবস্থানকালে দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ ছিল। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সম্প্রতি দেশে ফিরে আসেন তারেক রহমান।
অন্যদিকে জাতীয় নির্বাচনের তোড়জোড় শুরু হলে দেশে ফেরেন এমএ মালিকও। দলীয় সিদ্ধান্তে সিলেট-৩ আসনে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি এবং বড় ব্যবধানে বিজয় অর্জন করেন।
নির্বাচনে জয়লাভের পর রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে বিএনপি চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান এমএ মালিক। এ সময় তিনি তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাতে তাদের মধ্যে রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হলেও, বৈঠকের বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নির্বাচনে বিজয়ের জন্য এমএ মালিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান।
দলের একটি সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এমএ মালিকের এই সাক্ষাৎ দলীয় ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ বলেও মনে করছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন