নড়াইল-১ (৯৩) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নড়াইল জেলা ছাত্রদল ও কালিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ তারিকুল ইসলাম নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি দক্ষতা ও সততার সঙ্গে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা নড়াইলবাসীর। তিনি আশা প্রকাশ করেন, এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, যুবসমাজের কর্মসংস্থান এবং অবকাঠামোগত অগ্রগতিতে নতুন এমপি কার্যকর ভূমিকা রাখবেন।
তারিকুল ইসলাম আরও বলেন, নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে তিনি সবসময় গঠনমূলক সহযোগিতা করতে প্রস্তুত আছেন। গণমানুষের অধিকার ও এলাকার অগ্রগতির প্রশ্নে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় মোহাম্মদ তারিকুল ইসলাম নড়াইলের ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে তারিকুল ইসলামের এই শুভেচ্ছা বার্তা নড়াইলের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন