ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাইমচরের আলগী বাজারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমদ মানিক

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

হাইমচরের আলগী বাজারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমদ মানিক
ছবি: ‎হাইমচরের আলগী বাজারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমদ মানিক ‎

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে চাঁদপুর–৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক বিজয় লাভের পর হাইমচর উপজেলার আলগী বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক, পুলিশ প্রশাসনের সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তব্যে শেখ ফরিদ আহমদ মানিক বলেন, নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতিতে জড়ানো হবে না; বরং সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলসহ যেকোনো অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান।স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে হাইমচর ও চাঁদপুর সদর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনসাধারণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাইমচরের আলগী বাজারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমদ মানিক

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে চাঁদপুর–৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক বিজয় লাভের পর হাইমচর উপজেলার আলগী বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক, পুলিশ প্রশাসনের সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তব্যে শেখ ফরিদ আহমদ মানিক বলেন, নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতিতে জড়ানো হবে না; বরং সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলসহ যেকোনো অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান।স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে হাইমচর ও চাঁদপুর সদর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনসাধারণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ