ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই বিজয়ী ‘দাঁড়িপাল্লা’ ড. মিজানুর রহমান

ছবি: বিজয়ী ‘দাঁড়িপাল্লা’ ড. মিজানুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনার কাজ।

বেসরকারি ফলাফলে এই আসনের মোট ১৮৪টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী ড. মিজানুর রহমান ১,৭১,২২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১,৫৫,১১৯ ভোট। জামায়াত প্রার্থী ধানের শীষ প্রার্থীর চেয়ে ১৬,১০৮ ভোটে এগিয়ে বিজয় নিশ্চিত করেছেন।

নাচোল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬,৪৬৭, এর মধ্যে হ্যাঁ ভোট ৪০,২৭৫ এবং না ভোট ১৮,২১৮, ভোটগ্রহণের অংশগ্রহণ ৭৬%। ভোলাহাটে দাড়িপাল্লা ৩৫,০২৯ ভোট এবং ধানের শীষ ৩২,৬৫১ ভোট পেয়েছে।

ভোটার ও কেন্দ্রসংক্রান্ত তথ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মোট ভোটার সংখ্যা ৪,৬৮,৭৮০। গোমস্তাপুর: ২,৩৪,৪৫৬ ভোটার, ভোটকেন্দ্র ৯০টি। নাচোল: ৮৬,৪৬৭ ভোটার, ভোটকেন্দ্র ৩৯টি। ভোলাহাট: ৬৮,৬৫৬ ভোটার, ভোটকেন্দ্র ৫৫টি। পুরুষ ভোটার ২,২৮,৮২৫, নারী ভোটার ২,৩২,১৭৪ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ জন।

বিশ্লেষণ ও জনমতে নির্বাচনের ফলাফলে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দীর্ঘদিনের আধিপত্যের অবসান ঘটেছে। জেলার তিনটি সংসদীয় আসনের সবটিতেই জামায়াত জয়ী হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের সুশৃঙ্খল সাংগঠনিক কার্যক্রম, কার্যকর প্রচার কৌশল এবং তরুণ ভোটারদের নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ এই ফলাফলের মূল কারণ।

অপরদিকে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং প্রার্থী নির্বাচনে গ্রুপিং ভোটারদের বিভ্রান্তি সৃষ্টি করায় বড় পরাজয় হয়েছে। সাধারণ ভোটারদের মতে, এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।

নির্বাচনী পরিবেশে ফলাফল ঘোষণার সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জেলা সদর এলাকায় জড়ো হন। স্লোগান ও আনন্দ উচ্ছ্বাসে পুরো উপজেলা শহর মুখর হয়ে ওঠে। ভোটগ্রহণ ও গণনার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা করা হবে। তবে সমর্থকরা ইতোমধ্যেই আনন্দ মিছিল ও সমাবেশের মাধ্যমে বিজয় উদযাপন করছেন।

"দৈনিক নববাণী" পত্রিকা নির্বাচনী প্রতিবেদনে সারা দেশের প্রতিনিধিদের সমন্বয়ে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের জন্য বিশেষ টিম গঠন করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই বিজয়ী ‘দাঁড়িপাল্লা’ ড. মিজানুর রহমান

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ