ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুর-২ এ ধানের শীষের জয় - বড় ব্যবধানে শামা ওবায়েদ বিজয়ী

শেখ হাচান
শেখ হাচান ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর-২ এ ধানের শীষের জয় - বড় ব্যবধানে শামা ওবায়েদ বিজয়ী
সংগৃহীত

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) সংসদীয় আসনের ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ। চূড়ান্ত গণনায় তিনি মোট ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন শামা ওবায়েদ।

এই আসনে শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি পরিবার থেকে উঠে আসা নেত্রী। শামা ওবায়েদ প্রয়াত বিএনপি মহাসচিব ওবায়দুর রহমানের কন্যা।

ওবায়দুর রহমান ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সন্তান ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওবায়দুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার, পারিবারিক গ্রহণযোগ্যতা এবং বিএনপির সাংগঠনিক সম্পৃক্ততা শামা ওবায়েদের নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফলাফল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সালথা ও নগরকান্দা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুর-২ এ ধানের শীষের জয় - বড় ব্যবধানে শামা ওবায়েদ বিজয়ী

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) সংসদীয় আসনের ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ। চূড়ান্ত গণনায় তিনি মোট ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন শামা ওবায়েদ।

এই আসনে শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি পরিবার থেকে উঠে আসা নেত্রী। শামা ওবায়েদ প্রয়াত বিএনপি মহাসচিব ওবায়দুর রহমানের কন্যা।

ওবায়দুর রহমান ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সন্তান ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওবায়দুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার, পারিবারিক গ্রহণযোগ্যতা এবং বিএনপির সাংগঠনিক সম্পৃক্ততা শামা ওবায়েদের নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফলাফল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সালথা ও নগরকান্দা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ