ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেট-৪: লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ বিপুল ভোটে বিজয়ী আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ আসনের ১৭২টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এই জয়ে সিলেট-৪ আসনে বিএনপির শক্ত অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী মোট ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। ফলে আরিফুল হক চৌধুরী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

বিপুল এই ভোটের ব্যবধান নির্বাচনী এলাকায় আরিফুল হক চৌধুরীর প্রতি ভোটারদের আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অল্প সময়ের মধ্যে তিনি সাধারণ ভোটারদের মধ্যে যে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন, তারই ফল হিসেবে এই জয় এসেছে বলে ধারণা করা হচ্ছে।

বেসরকারিভাবে বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪-এর মানুষজন আমাকে যে বিশ্বাস করেছে, আল্লাহ যেন আমাকে সেই বিশ্বাস ধরে রাখার তাওফিক দেন।” তিনি সিলেট-৪ আসনের মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিলেট-৪: লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির আরিফুল হক চৌধুরী

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিলেট-৪ আসনের ১৭২টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এই জয়ে সিলেট-৪ আসনে বিএনপির শক্ত অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী মোট ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। ফলে আরিফুল হক চৌধুরী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

বিপুল এই ভোটের ব্যবধান নির্বাচনী এলাকায় আরিফুল হক চৌধুরীর প্রতি ভোটারদের আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অল্প সময়ের মধ্যে তিনি সাধারণ ভোটারদের মধ্যে যে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন, তারই ফল হিসেবে এই জয় এসেছে বলে ধারণা করা হচ্ছে।

বেসরকারিভাবে বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪-এর মানুষজন আমাকে যে বিশ্বাস করেছে, আল্লাহ যেন আমাকে সেই বিশ্বাস ধরে রাখার তাওফিক দেন।” তিনি সিলেট-৪ আসনের মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ