সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি হিসাবে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি নির্বাচিত হওয়ায় ইলিয়াছাবাদ ইউনিয়নে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিজয়কে ঘিরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা ও আনন্দ মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট নেতা মেহেদী হাসান মোতি।
নির্বাচনী সময় থেকে শুরু করে ফলাফল ঘোষণার পর পর্যন্ত মাঠে সক্রিয় ভূমিকা রাখেন মেহেদী হাসান মোতি। তার সার্বিক সমন্বয়, নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং এলাকাবাসীর সঙ্গে নিবিড় যোগাযোগ এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা যায়।
ফলাফল ঘোষণার পর মেহেদী হাসান মোতির নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “এটি শুধু একজন প্রার্থীর বিজয় নয়, এটি ইলিয়াছাবাদবাসীর আস্থার প্রতিফলন। আমরা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করবো।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, মেহেদী হাসান মোতির দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করেছে। তার দিকনির্দেশনায় দলীয় কার্যক্রম গতিশীল হয়েছে এবং সাধারণ মানুষের কাছে দলীয় অবস্থান আরও সুসংহত হয়েছে।
ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মেহেদী হাসান মোতির নেতৃত্বে আগামী দিনেও জনসম্পৃক্ত উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং নবনির্বাচিত এমপির সঙ্গে সমন্বয় করে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন