নড়াইল-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিয়া উপজেলার বড়নাল ইউনিয়নের মাথাভাঙ্গা প্রভাতী ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কালিয়া, নড়াইলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শ্রাবনী বিশ্বাস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ, ভোটগ্রহণের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান উপস্থিত থেকে ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। সঙ্গে ছিলেন ভূমি নাজির আল মামুন।
পরিদর্শনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও ভোটারদের জন্য গ্রহণ করা বিভিন্ন প্রস্তুতি ঘুরে দেখেন।
নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন