ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

সিলেটে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ
ছবি: নববাণী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, “সিলেটে প্রতিটি নির্বাচনেই সকালবেলা ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকে। দুপুরের পর উপস্থিতি বাড়বে বলে আশা করা যায়। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।”

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৬১০ জন। জেলার ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সিলেট নগর ও তিনটি উপজেলার অন্তত ২১টি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিলেটে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, “সিলেটে প্রতিটি নির্বাচনেই সকালবেলা ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকে। দুপুরের পর উপস্থিতি বাড়বে বলে আশা করা যায়। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।”

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৬১০ জন। জেলার ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সিলেট নগর ও তিনটি উপজেলার অন্তত ২১টি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ