ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর) সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রের ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে তিনি আশা প্রকাশ করেন যে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং তিনি শতভাগ বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, সকাল থেকেই কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ও পুরুষ ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটারের প্রায় ৪০ শতাংশই তরুণ ভোটার। ফলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরুণ ভোটারদের লক্ষ্য করে বিভিন্ন প্রার্থীর ঘোষিত ইশতেহারও এ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর) সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রের ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে তিনি আশা প্রকাশ করেন যে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং তিনি শতভাগ বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, সকাল থেকেই কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ও পুরুষ ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটারের প্রায় ৪০ শতাংশই তরুণ ভোটার। ফলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরুণ ভোটারদের লক্ষ্য করে বিভিন্ন প্রার্থীর ঘোষিত ইশতেহারও এ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ