নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ নির্বাচনী এলাকায় ভোট প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ আসনের কোর্ট ভবন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। সকাল সাতটা ত্রিশ মিনিটে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বিকাল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্যানুসারে, এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লুৎফুজ্জামান বাবরের প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আল হেলাল তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোখলেছুর রহমান এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রাণী সরকার।
নেত্রকোনা-৪ আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন