ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গা সদরের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পরিদর্শনকালে তাঁরা ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভোটগ্রহণের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়, যাতে ভোটাররা শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গা সদরের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পরিদর্শনকালে তাঁরা ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভোটগ্রহণের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়, যাতে ভোটাররা শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ