ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরিণাকুণ্ডু উপজেলার ভোটকেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

এম.টুকু মাহমুদ
এম.টুকু মাহমুদ Jhenaidah Upazila Correspondent
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

হরিণাকুণ্ডু উপজেলার ভোটকেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনী চত্বর।ছবিঃ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।

নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ভোটবাক্স, অমোচনীয় কালি, ভোট প্রদানের সিল ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পুলিশি পাহারায় এসব সরঞ্জাম প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৫টি।

উল্লেখ্য, ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটি জেলার গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। জেলায় মোট ৪টি সংসদীয় আসন রয়েছে।

এদিকে ভোটকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, “এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলো সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। সুষ্ঠুভাবে সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে।”

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হরিণাকুণ্ডু উপজেলার ভোটকেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।

নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ভোটবাক্স, অমোচনীয় কালি, ভোট প্রদানের সিল ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পুলিশি পাহারায় এসব সরঞ্জাম প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৫টি।

উল্লেখ্য, ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটি জেলার গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। জেলায় মোট ৪টি সংসদীয় আসন রয়েছে।

এদিকে ভোটকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, “এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলো সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। সুষ্ঠুভাবে সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে।”

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ