নড়াইল, ১১ ফেব্রুয়ারি: আগামীকাল ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, নড়াইল-১ আসনের সম্মানিত ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দিয়ে বলেন, কোথাও কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা বা জবরদখলের ঘটনা যেন না ঘটে। তার ভাষায়, বিএনপি একটি শান্তিপ্রিয় দল এবং দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসে একটি শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে পরিচিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি নড়াইল-১ আসনের জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন