ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-১ আসনের কালিয়া উপজেলার বড়নাল ইউনিয়নের মাথাভাঙ্গা প্রভাতী ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ কার্যক্রম এবং ভোটারদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে শ্রাবনী বিশ্বাস বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটারদের মধ্যে উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও পরিলক্ষিত হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন