আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এর আগে ফরিদপুরসহ পাঁচ জেলার সরকারি কর্মকর্তাদের নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোট কারচুপির আশঙ্কার কোনো কারণ নেই।
তিনি বলেন, কোথাও যদি অনিয়ম বা কারচুপির কোনো অভিযোগ ওঠে, সে বিষয়ে দ্রুত জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের মতবিনিময় সভায় এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। জনগণের আস্থা অর্জন করবে—এমন একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়াই সরকারের লক্ষ্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন