ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। প্রচারণার শেষ মুহূর্তে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেছেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে চেষ্টা করে, তাহলে তাকে ধরে বেঁধে রাখতে হবে।
সোমবার রাতে শিবচরের হাতির বাগান মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন এবং সন্ধ্যার আগেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে।
নাদিরা আক্তার বলেন, “আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও তৎপরতা দেখেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। কেউ যদি আপনাদের কাছে টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বিষয় নয়।”
তিনি আরও বলেন, “ভোট যদি টাকা দিয়ে কেনা যেত, তাহলে আমি মনোনয়ন পেতাম না, অন্য কেউ টাকা দিয়ে কিনে নিত। দল আমাকে মনোনয়ন দিয়েছে, ইনশাল্লাহ ১২ তারিখ জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া, শিবচর উপজেলা সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন