গণতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক নাগরপুর-দেলদুয়ার গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থী ও সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল লাভলু।
সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের প্রতি এ আহ্বান জানান।
রবিউল আওয়াল লাভলু বলেন, “আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার নির্বাচনী এলাকা হবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত। আমি অন্যায় করি না, অন্যায়কে কখনো প্রশ্রয়ও দেব না।
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, এম. ফিরোজ সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য দীপালী চক্রবর্তী, শরিফ উদ্দিন আরজু, মো. সেলিম মিয়া, অ্যাডভোকেট ইকবাল হোসেন খান, মো. আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান ও সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা, টাঙ্গাইল-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা মকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালেক মাহবুব রাসেল।
জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন