ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলার প্রার্থীদের ব্যালট পেপার হস্তান্তরের কার্যক্রম সোমবার (৯ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমটি কঠোর নিরাপত্তা ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণে পরিচালিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতিনিধিদের হাতে ব্যালট পেপার হস্তান্তর করা হয়। তিনি জানান, কেন্দ্রীয়ভাবে মুদ্রিত ব্যালট পেপার প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষণ করা হয়। এরপর পুলিশ ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তায় এগুলো উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও জানান, ফরিদপুরের চারটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৯ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট গ্রহণ করেছেন। নির্বাচনের আগের দিন নির্ধারিত ভোটকেন্দ্রে এসব ব্যালট পাঠানো হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে এবং হস্তান্তরের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, “ব্যালট পেপার হস্তান্তর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রম। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এটি সম্পন্ন করা হয়েছে।”
উল্লেখ্য, ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন