ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনট গোসাই বাড়ী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির বিশাল উঠোন বৈঠক

মোঃ গোলাম রব্বানী
মোঃ গোলাম রব্বানী ফটো জার্নালিস্ট
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ধুনট গোসাই বাড়ী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির বিশাল উঠোন বৈঠক

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে রবিবার রাত ৮:৩০ মিনিটে ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে এক বিশাল উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গোসাইবাড়ী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠককে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু-র নেতৃত্বে আয়োজিত বৈঠকে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভেটু তালুকদার। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখা অত্যন্ত জরুরি। দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য রাজপথে সক্রিয় থাকা, ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন: সাবেক আহবায়ক ও উপজেলা যুবদল এবং সাবেক চেয়ারম্যান রাশেদুল জামান উজ্জ্বল, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল হক, ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জহুরুল ইসলাম নান্নু, ছাত্রনেতা মোঃ খায়রুল হাসান বিপ্লব, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারাজুল হোসেন। এছাড়া ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ খোকন, সেক্রেটারি মোঃ আসাদুল, সাংগঠনিক সম্পাদক মোঃ বলাই, যুবদল নেতা মোঃ ঘোতা, সদস্য মোঃ ফারুক সহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক এক পর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়। উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করতে শপথ গ্রহণ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ধুনট গোসাই বাড়ী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির বিশাল উঠোন বৈঠক

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে রবিবার রাত ৮:৩০ মিনিটে ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে এক বিশাল উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গোসাইবাড়ী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠককে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু-র নেতৃত্বে আয়োজিত বৈঠকে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভেটু তালুকদার। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখা অত্যন্ত জরুরি। দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য রাজপথে সক্রিয় থাকা, ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন: সাবেক আহবায়ক ও উপজেলা যুবদল এবং সাবেক চেয়ারম্যান রাশেদুল জামান উজ্জ্বল, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল হক, ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জহুরুল ইসলাম নান্নু, ছাত্রনেতা মোঃ খায়রুল হাসান বিপ্লব, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারাজুল হোসেন। এছাড়া ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ খোকন, সেক্রেটারি মোঃ আসাদুল, সাংগঠনিক সম্পাদক মোঃ বলাই, যুবদল নেতা মোঃ ঘোতা, সদস্য মোঃ ফারুক সহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক এক পর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়। উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করতে শপথ গ্রহণ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ