ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভালোবাসায় সিক্ত রুমিন ফারহানা

ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ রুমিন ফারহানার

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় - ফারহানা রুমিন

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত গণমিছিলে ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ দিয়ে শুভেচ্ছা জানান স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার বিকেল ৫টায় উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন।

মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। তিনি হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটার ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল রুমিন ফারহানার শেষ গণমিছিল।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ রুমিন ফারহানার

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত গণমিছিলে ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ দিয়ে শুভেচ্ছা জানান স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার বিকেল ৫টায় উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন।

মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। তিনি হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটার ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল রুমিন ফারহানার শেষ গণমিছিল।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ