ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিশাল জনসভা “জনসমুদ্রের ঢেউ থামানো যাবে না”

পটুয়াখালী-৩, স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী জনসভা "ঘোড়া মার্কা"

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভায় উঠে এসেছে নানা রাজনৈতিক বার্তা ও প্রতিশ্রুতি। তিনি দাবি করেছেন, ধর্ম-বর্ণ ও নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনগণের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ফেরিঘাট ও অবকাঠামো উন্নয়নসহ জনস্বার্থবিরোধী যেকোনো কার্যক্রম প্রতিহত করতে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলেও উল্লেখ করেন।

জনসভায় তিনি বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সমান। কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি আমরা বরদাশত করব না। এ ধরনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে।” এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে হাসান মামুন বলেন, শুরুতে মনোনয়ন নিয়ে জটিলতা তৈরি হয় এবং একপর্যায়ে দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তিনি জানান, দল থেকে পদত্যাগের পরও তাকে বহিষ্কার করা হয়েছে, তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্বাচনী লড়াইয়ে থাকার সিদ্ধান্তে তিনি অটল রয়েছেন।

তিনি অভিযোগ করেন, তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানি ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব পরিস্থিতিকে ভয় না পেয়ে জনগণের ওপর আস্থা রাখার কথা জানিয়ে তিনি বলেন, “জনসমুদ্রের উত্তাল ঢেউ বালু দিয়ে আটকে রাখা যায় না।” একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার, অ্যাডভোকেট মো. শামীম, সাংবাদিক ইশরাত হোসেন লিপটন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি খানমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নেতৃত্বে গলাচিপা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে একটি নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিশাল জনসভা “জনসমুদ্রের ঢেউ থামানো যাবে না”

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ