ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে বিশাল নির্বাচনীয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় মো. হাবিবুর রহমান খান হাবিবের উদ্যোগে ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষ্যে মোকনা ইউনিয়নের লাড়ুগ্রাম বাজার থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পংবাইজোড়া হয়ে স্থানীয় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেল্ল্যা গ্রামে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বাজারের দোকানে দোকানে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব ফিরোজ মাহমুদ, মোকনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস কে এম শরিফুল ইসলাম শরীফ, মো. আনোয়ার খান, মোকনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, মো. কামাল খান, মো. শামিম খান, মো. দেলোয়ার হোসেন দুলালসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন