ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটে পুলিশের মহড়া, জনমনে স্বস্তি

গোবিন্দ রায়
গোবিন্দ রায়
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ধুনটে পুলিশের মহড়া, জনমনে স্বস্তি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ার ধুনট বাজারে পুলিশের একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। মহড়াকালে ধুনট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় পুলিশের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তল্লাশি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

ওসি আতিকুল ইসলাম জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের মহড়া নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পুলিশের এ তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকায় নির্বাচনকালীন সময়ে ধুনট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনটে পুলিশের মহড়া, জনমনে স্বস্তি

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ার ধুনট বাজারে পুলিশের একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। মহড়াকালে ধুনট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় পুলিশের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তল্লাশি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

ওসি আতিকুল ইসলাম জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের মহড়া নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পুলিশের এ তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকায় নির্বাচনকালীন সময়ে ধুনট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ