নড়াইলের কালিয়া উপজেলার ১৩ নম্বর বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপি এখন সাংগঠনিকভাবে একতাবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
সাবেক নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সরদার তরিকুল ইসলামের অক্লান্ত প্রচেষ্টায় ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা আবারও ঐক্যবদ্ধ হয়েছেন। একই সঙ্গে জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে ভোটের মাঠে সক্রিয় অবস্থান নিয়েছেন তারা।
স্থানীয় সূত্র জানায়, সরদার তরিকুল ইসলামের নেতৃত্ব ও সাংগঠনিক তৎপরতার ফলে ইউনিয়ন বিএনপির বিভক্তি দূর হয়ে নেতাকর্মীরা এক প্ল্যাটফর্মে আসতে সক্ষম হয়েছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই ঐক্য গড়ে তোলায় ছাত্রনেতা সরদার তরিকুল ইসলামকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমও তরিকুল ইসলামের ভূমিকার প্রশংসা করে তাকে কৃতজ্ঞতা জানান।
নেতাকর্মীরা বলেন, বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে সরদার তরিকুল ইসলাম শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন