বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় গোসাইবাড়ী বাজার এলাকায় শুরু হওয়া এই নির্বাচনী কর্মসূচিতে নেতৃত্ব দেন গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু। গণসংযোগ চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, সিনিয়র সহ-সভাপতি, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপি, মোঃ জাহিদুল ইসলাম, সভাপতি, ইউনিয়ন কৃষক দল, শামীম, সাধারণ সম্পাদক, ইউনিয়ন কৃষক দল, মোঃ তারাজুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন কৃষক দল, মোঃ পলাশ, সভাপতি, ইউনিয়ন শ্রমিক দল, মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক, ইউনিয়ন শ্রমিক দল এবং মোঃ লিখন, সভাপতি, ইউনিয়ন রিকশা শ্রমিক দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া গণসংযোগটি গোসাইবাড়ী বাজারের প্রধান সড়কসহ পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে। এসময় নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এই সংকটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, জনগণ আজ ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে আমরা দেশে গণতন্ত্রকে পুনরায় সুপ্রতিষ্ঠিত করব।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন