বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা শনিবার (৭ ফেব্রুয়ারি) শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে এক মঞ্চে দাঁড়িয়ে জনকল্যাণমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা ও শেরপুর উপজেলা শাখার উদ্যোগে বেলা পৌনে দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় সমস্যা সমাধান, রাস্তা-ঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আলহাজ্ব দবিরুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শিপন কুমার রবিদাস। বিএনপির প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ অনুপস্থিত থাকলেও তার প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু অংশগ্রহণ করেন।
প্রার্থীরা ভোটারদের তিনটি করে প্রশ্নের উত্তর দেন। জামায়াতে ইসলামী প্রার্থী দবিরুর রহমান নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উন্নত শিক্ষা ব্যবস্থা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন। বিএনপির প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু দলমতের ঊর্ধ্বে উঠে শেরপুর ও ধুনট উপজেলার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান শেরপুর শহরে ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সুবিধা ও নদীতে সেতু নির্মাণের ঘোষণা দেন। কমিউনিস্ট পার্থী শিপন কুমার রবিদাস বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য এবং সংসদে জনগণের দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় ভোটাররা শেষে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। উল্লেখ্য, এই আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন, তবে একজন সরে দাঁড়ানোর কারণে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন