ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গলাচিপায় হাতপাখার মহাসমাবেশ, প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) গলাচিপা পৌর এলাকায় শুভ আগমন করেন। এ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকের পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পীর সাহেব চরমোনাই হাতপাখা প্রতীক শান্তির প্রতীক হিসেবে প্রার্থী আবু বকর সিদ্দিকের হাতে তুলে দেন এবং নবীন নেতৃত্বের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে মুগ্ধ করেছে। তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজ গোষ্ঠীর সাথে আপস করেনি। তাদের রাজনীতি ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত।

পীর সাহেব উল্লেখ করেন, ক্ষমতায় এলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক নিরাপদ থাকবে এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করা হবে। তিনি জানান, ইসলামি আন্দোলন বাংলাদেশ সংঘাত নয়, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিশ্বাসী।

সমাবেশ শুরুর আগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে বিশাল মিছিল সমাবেশস্থলে যোগ দেয়। সভা শেষে শান্তিপূর্ণ র‍্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গলাচিপা পৌর মঞ্চে গিয়ে সমাপ্ত হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন, এ সমাবেশের মাধ্যমে হাতপাখা প্রতীকের প্রার্থী নির্বাচনী মাঠে সাংগঠনিক শক্তির দৃশ্যমান উপস্থিতি প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গলাচিপায় হাতপাখার মহাসমাবেশ, প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ