নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটে নরসিংদী জেলা সদরের সাহেপ্রতাপ চত্বর সংলগ্ন উত্তর বাগহাটা এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্রের মজুদ এবং মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থার সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান চলাকালে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য হিসেবে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ ও অবস্থান তল্লাশি চালিয়ে ১৪৯ রাউন্ড তাজা গুলি, ১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা, ১০টি মোবাইল ফোন, ১৪টি দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য বিক্রিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন জাকির মিয়া (৪২), পিতা মনু মিয়া। অপরজন কাওসার মিয়া (৩৫), গ্রামের নাম উত্তর বাগহাটা, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের অবৈধ মজুদ, মাদক ক্রয়-বিক্রয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ থাকলেও এতদিন তারা আত্মগোপনে থেকে অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানানো হয়।
আটককৃত দুই ব্যক্তি ও উদ্ধারকৃত সব আলামত যথাযথ আইনগত প্রক্রিয়ায় নরসিংদী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নরসিংদী জেলায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের পর উত্তর বাগহাটা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন