ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাগেরহাটে যুবলীগ নেতা দোলন মোল্লাসহ তিনজন আটক, নগদ অর্থ ও মদ উদ্ধার

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটে যুবলীগ নেতা দোলন মোল্লাসহ তিনজন আটক, নগদ অর্থ ও মদ উদ্ধার

বাগেরহাট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলনসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অপর দুইজন হলেন নাগেরবাজার এলাকার মহিতোষ ধামের ছেলে আওয়ামী লীগ নেতা মধুসূদন ধাম এবং মোড়েলগঞ্জ উপজেলার মৃত আব্দুস সোবহান শেখের ছেলে মাসুম বিল্লাহ। আটকের বিষয়টি বাগেরহাট সেনা ক্যাম্প নিশ্চিত করেছে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল নাগেরবাজার এলাকায় মধুসূদন ধামের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা, ৮ বোতল বিয়ার, ৬টি মোবাইল ফোন এবং ৮টি চেক বই উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, মধুসূদন ধাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাগেরহাটের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের সঙ্গে নিয়মিত মোবাইল যোগাযোগ রাখছিলেন। একইভাবে আটক সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহনেওয়াজ মোল্লা দোলনের মোবাইল ফোন পর্যালোচনা করে শেখ তন্ময়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। একই সঙ্গে অস্ত্র, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া সেল, বাগেরহাট ক্যাম্প।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাগেরহাটে যুবলীগ নেতা দোলন মোল্লাসহ তিনজন আটক, নগদ অর্থ ও মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলনসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অপর দুইজন হলেন নাগেরবাজার এলাকার মহিতোষ ধামের ছেলে আওয়ামী লীগ নেতা মধুসূদন ধাম এবং মোড়েলগঞ্জ উপজেলার মৃত আব্দুস সোবহান শেখের ছেলে মাসুম বিল্লাহ। আটকের বিষয়টি বাগেরহাট সেনা ক্যাম্প নিশ্চিত করেছে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল নাগেরবাজার এলাকায় মধুসূদন ধামের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা, ৮ বোতল বিয়ার, ৬টি মোবাইল ফোন এবং ৮টি চেক বই উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, মধুসূদন ধাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাগেরহাটের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের সঙ্গে নিয়মিত মোবাইল যোগাযোগ রাখছিলেন। একইভাবে আটক সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহনেওয়াজ মোল্লা দোলনের মোবাইল ফোন পর্যালোচনা করে শেখ তন্ময়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। একই সঙ্গে অস্ত্র, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া সেল, বাগেরহাট ক্যাম্প।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ