বগুড়ার শাজাহানপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে। গাবতলী কৃষি উদ্যোক্তা উন্নয়ন সমিতির উদ্যোগে উপজেলার কুন্দদেশমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০০টিরও বেশি ফলজ চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুন্দদেশমা মৎস্যজীবী সমিতির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয় মাঠে একটি ফলজ গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী কৃষি উদ্যোক্তা উন্নয়ন সমিতির সভাপতি এম আর হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী কৃষি উদ্যোক্তা উন্নয়ন সমিতির উপদেষ্টা হারুনুর রশিদ হারুন, কুন্দদেশমা মৎস্যজীবী সমিতির সভাপতি ফারুক, সহ-সভাপতি আবু সাহিন সানি, সাবেক চেয়ারম্যান আলী হায়দার তোতা এবং কুন্দদেশমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম।
এছাড়াও কুন্দদেশমা মৎস্যজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন