কক্সবাজার-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারী বলেছেন, মজলুম ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যেই তার সামাজিক ও রাজনৈতিক পথচলা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুর আহমেদ আনোয়ারী বলেন, গত সতের মাস ধরে এ এলাকার সাধারণ মানুষ জুলুম, অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। বহু নিরপরাধ মানুষ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির মুখে পড়েছে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করতেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
তিনি আরও বলেন, তিনি প্রতিশোধের রাজনীতি করতে আসেননি। তার লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং নিরপরাধ মানুষের অধিকার রক্ষা করা। মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা কখনোই ইনসাফের পথ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক বিরোধের কারণে বিভিন্ন সময়ে অনেক মানুষ মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছেন। এতে পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এই সংকট থেকে উত্তরণে কার্যকর ও ন্যায়ভিত্তিক উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে নুর আহমেদ আনোয়ারী বলেন, ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া সমাজে প্রকৃত শান্তি আসবে না। আল্লাহর ওপর ভরসা রেখে মজলুম মানুষের পাশে থেকেই তিনি এগিয়ে যেতে চান।
এসময় তিনি অভিযোগ করেন, একটি মহল ফ্যামেলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বাস্তবে এটি নতুন ধরনের চাঁদাবাজির ফাঁদ উল্লেখ করে তিনি বলেন, গরিব ও অসহায় মানুষের নাম তালিকাভুক্ত করার কথা বলে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা অনৈতিক ও অন্যায়। এ ধরনের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা ও সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, এবি পার্টির সভাপতি সৈয়দ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন