ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নির্বাচন কার্যক্রম জোরদারের লক্ষ্যে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লাড়ুগ্রামে মোকনা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন খান রাজা।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা মকুল। তিনি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি এবং মোকনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন সামান।
উঠান বৈঠকে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন