ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় নাগরপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাবনাপাড়া বেপারি পাড়া দাখিল মাদ্রাসার সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি সদর বাজারসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বাজারের দোকানে দোকানে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মোস্তফাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন