ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আমরা নতুন সমাজ গড়ার সময় হিন্দু- মুসলমান বিভেদ করবো না: রাশেদ প্রধান

সোহাগ হোসেন
সোহাগ হোসেন দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আমরা নতুন সমাজ গড়ার সময় হিন্দু- মুসলমান বিভেদ করবো না: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, আমরা নতুন সমাজ গড়ার সময় মুসলমান-হিন্দু বিভেদ করবো না। পূজার জায়গায় পূজা হবে, নামাজের জায়গায় নামাজ। সবাই মিলে গড়বো বৈষম্যহীন সমাজ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জামায়াতের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, লন্ডন থেকে এক মুফতি এসেছেন। মুফতি সাহেব আসার পরে বহু কষ্টে তার মুখ থেকে ‘হ্যাঁ’ কথাটি বেরিয়েছে। আর তার বাকি নেতাকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বলে বেড়াচ্ছে ‘না’। নেতা বলে হ্যাঁ, কর্মীরা বলে না—এটা কেমন দল রে ভাই? নেতার কথা কর্মীরা শোনে না, এটা কেমন মার্কা রে ভাই?

তিনি আরও বলেন, লন্ডনের মুফতি আসার পর বললেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। কী প্ল্যান আপনারা জানেন? পরিকল্পনা জনগণ বুঝে গেছে। আমিরে জামায়াতের আইডি হ্যাক করে উল্টাপাল্টা কথা বলা হয়েছে। গতকাল সন্ধ্যায় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে। আমার মা-বোনদের গায়ে হাত দিচ্ছে তারা, প্রশাসনকে দখল করছে, বড় বড় মিডিয়াগুলোকে দখল করেছে।

রাশেদ প্রধান বলেন, বিএনপির নেতা বলেছে-যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে জরিপ করেছে রাষ্ট্রীয় সংস্থা পুলিশ, ডিজিএফআই, এনএসআই। সকলকে নিয়ে আগামীর ভোট বাক্স দখল করে ক্ষমতায় যেতে চায়। এটাই হচ্ছে লন্ডনের মুফতির ‘আই হ্যাভ এ প্ল্যান’।

তিনি তরুণ ও যুবকদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ওই লুটেরা বিএনপি যদি নিশ্চিত পরাজয় বুঝে আগের মতো ভোট বাক্স ছিনতাই করতে আসে, তাহলে তিতুমীরের বাঁশের কেল্লার মতো একটি করে বাঁশ হাতে রাখবেন এবং প্রতিরোধ করবেন।

রাশেদ বলেন, আমরা বুলেটপ্রুফ কাঁচের ওপারে থাকা নেতাকে চাই না। জনগণের সঙ্গে যারা মিশতে পারে, হাত মিলাতে পারে, বুক মিলাতে পারে—এরকম জনগণের নেতাকে আমরা ক্ষমতায় চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীরসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য রাজপথের মানুষ। স্যুট-টাই-কোট পরা লোক আমাদের দরকার নাই। ধানক্ষেতে হাঁটতে পারবে-ওই মানুষ আমাদের দরকার।

পথসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জামায়াতে ইসলামীর পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল আলম (সুফিউল্লাহ সুফি), পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বাছেত, সেক্রেটারি মো. বেলাল হোসেন, দেবীগঞ্জ উপজেলা ইউনিয়ন আমির মাওলানা গোলাম রব্বানী পঞ্চগড়ী,

 জনাব মোঃ মশিউর রহমান চেয়ারম্যান ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ এনসিপির দেবিগঞ্জ উপজেলা আহ্বায়ক আল আমিন খন্দকার অন্যান্য নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আমরা নতুন সমাজ গড়ার সময় হিন্দু- মুসলমান বিভেদ করবো না: রাশেদ প্রধান

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ