ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালুকায় ভোট কেনার সময় আটক ৭

সামছুল আলম রাজু
সামছুল আলম রাজু স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ভালুকায় ভোট কেনার সময় আটক ৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহের ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের আলামতসহ ৭ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৪(১) ধারা ভঙ্গ করে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণ করছিলেন বলে জানায় প্রশাসন।

খবর পেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। অপরাধের গুরুত্ব বিবেচনায় আটক ৭ জনের মধ্যে ৬ জনকে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক একজনকে তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভালুকায় ভোট কেনার সময় আটক ৭

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহের ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের আলামতসহ ৭ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৪(১) ধারা ভঙ্গ করে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণ করছিলেন বলে জানায় প্রশাসন।

খবর পেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। অপরাধের গুরুত্ব বিবেচনায় আটক ৭ জনের মধ্যে ৬ জনকে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক একজনকে তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ