ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ সদর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর জেলা ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানানো হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে। এর ফলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নওগাঁ সদর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর জেলা ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানানো হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে। এর ফলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ