ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পথসভা অনুষ্ঠিত

সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া ও গোরস্থানপাড়া মহল্লাবাসীর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া মাহফিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

পথসভায় জেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল জব্বার বোলা, অন্যতম বিএনপি নেতা। অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বোলা, প্রধান সমন্বয়ক, জেলা নির্বাচনী কমিটি।সিরাজুল ইসলাম মনি, সভাপতি, পৌর বিএনপি,শহিদুল ইসলাম রতন, সমন্বয়ক, পৌর নির্বাচনী কমিটি, শহিদুল ইসলাম, সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি, অ্যাডভোকেট আহসান আলি, সদস্য, পৌর নির্বাচনী কমিটি। আওরঙ্গজেব সাবেক সভাপতি, পৌর বিএনপি। ইয়াসিন আরাফাত কাকন, সভাপতি, জান্নাতুল মাওলা জামে মসজিদ ও কবরস্থান।

দোয়া মাহফিলে চুয়াডাঙ্গা জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠন তথা ছাত্রদল, যুবদল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পথসভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া ও গোরস্থানপাড়া মহল্লাবাসীর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া মাহফিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

পথসভায় জেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল জব্বার বোলা, অন্যতম বিএনপি নেতা। অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বোলা, প্রধান সমন্বয়ক, জেলা নির্বাচনী কমিটি।সিরাজুল ইসলাম মনি, সভাপতি, পৌর বিএনপি,শহিদুল ইসলাম রতন, সমন্বয়ক, পৌর নির্বাচনী কমিটি, শহিদুল ইসলাম, সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি, অ্যাডভোকেট আহসান আলি, সদস্য, পৌর নির্বাচনী কমিটি। আওরঙ্গজেব সাবেক সভাপতি, পৌর বিএনপি। ইয়াসিন আরাফাত কাকন, সভাপতি, জান্নাতুল মাওলা জামে মসজিদ ও কবরস্থান।

দোয়া মাহফিলে চুয়াডাঙ্গা জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠন তথা ছাত্রদল, যুবদল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পথসভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ