ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের প্রতি গণঅধিকার পরিষদের সংহতি

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের প্রতি গণঅধিকার পরিষদের সংহতি
ছবিঃ বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়ার নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক নেতাকর্মী এ সমর্থন জানান।

সোমবার (২ ফেব্রুয়ারি) গৌরনদী বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও সংহতি অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের হাতে ফুলের তোড়া ও ধানের শীষ প্রতীকসংবলিত তোড়া উপহার দেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে বরিশাল-১ আসনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জহির উদ্দিন স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইলিয়াস মিয়া বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ ও জনগণের স্বার্থে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য অত্যন্ত জরুরি। বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা। তার বিজয় নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করবে।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আজকের এই সমর্থন আন্দোলন ও সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের প্রতি গণঅধিকার পরিষদের সংহতি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়ার নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক নেতাকর্মী এ সমর্থন জানান।

সোমবার (২ ফেব্রুয়ারি) গৌরনদী বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও সংহতি অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের হাতে ফুলের তোড়া ও ধানের শীষ প্রতীকসংবলিত তোড়া উপহার দেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে বরিশাল-১ আসনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জহির উদ্দিন স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইলিয়াস মিয়া বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ ও জনগণের স্বার্থে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য অত্যন্ত জরুরি। বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা। তার বিজয় নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করবে।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আজকের এই সমর্থন আন্দোলন ও সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ