চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চূড়ান্ত আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে যমুনা ব্যাংকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বিপুল পরিমাণ ঋণখেলাপির অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছিল যমুনা ব্যাংক। তবে নির্বাচন কমিশন (ইসি) গত ১৮ জানুয়ারি আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। ইসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করলেও তা খারিজ হয়ে যায়। পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে।
গত ১ ফেব্রুয়ারি এই আপিল আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষ হয়। শুনানিতে আসলাম চৌধুরীর আইনজীবীরা দাবি করেন, তিনি নিজে ঋণগ্রহীতা নন বরং জামিনদার হিসেবে ছিলেন। অন্যদিকে ব্যাংকের আইনজীবীরা তার বিশাল অঙ্কের খেলাপি ঋণের বিষয়টি তুলে ধরে প্রার্থিতা বাতিলের পক্ষে যুক্তি দেখান। আজ আদালত এ বিষয়ে চূড়ান্ত রায় দেবেন, যার ওপর নির্ভর করছে আসলাম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণের ভবিষ্যৎ।
উল্লেখ্য, আসলাম চৌধুরী দীর্ঘদিন কারাগারে থাকার পর গত বছর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সক্রিয় রয়েছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন