নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বড় নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন মাঠে আয়োজিত এ জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
জনসভা শুরুর আগেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে মাঠে জড়ো হন। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভাস্থলে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু কালিয়ার তরুন নেতা সরদার তরিকুল ইসলাম ও সালামাবাদ ইউপিএর সাবেক চেয়্যারম্যান নাজৃুল হক(প্রিন্স) মহিলাদল এর নেত্রী সুলতানা বেগম,জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান (মতি)
সাবেক ইউনিয়ন সভাপতি মোল্লা আহম্মদ আলী ও আরো অনেকে। স্থানীয়রা আরো জানান, জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি তাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আয়োজকরা জানান, আগামীতেও বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন