ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইল কারাগার থেকে ভোট দেবেন ২৯ কয়েদি

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬

নড়াইল কারাগার থেকে ভোট দেবেন ২৯ কয়েদি

নড়াইল জেলা কারাগার থেকে আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ২৯ জন কয়েদি।

নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের জন্য মোট ৩৩ জন কয়েদি নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২৯ জন চূড়ান্তভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নড়াইল জেল সুপার মো. শরিফুল আলম জানান, নিবন্ধনের শেষ দিন পর্যন্ত কারাগারে মোট ২৫৪ জন কয়েদি ছিলেন। এর মধ্যে ২৪২ জন পুরুষ ও ১২ জন নারী কয়েদি। নারী কয়েদিদের মধ্যে ৭ জন এবং পুরুষ কয়েদিদের মধ্যে ২২ জন পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেন।

নিবন্ধনকারীদের মধ্যে ২৩ জন নড়াইল জেলার বাসিন্দা। এছাড়া ২ জন করে যশোর, খুলনা ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন।

তিনি আরও জানান, নড়াইল জেলা কারাগারের ৭৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জেল সুপারসহ ৫০ জন পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। কারাগারের ভেতরে ভোট গ্রহণের জন্য দুটি গোপন বুথ স্থাপন করা হবে।

নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ছালেক জানান, জেলায় মোট ৭ হাজার ৮৪২ জন পোস্টাল ভোটার রয়েছেন। এর মধ্যে ২৯ জন কয়েদি রয়েছেন, যারা কারাগার থেকেই ভোট প্রদান করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইল কারাগার থেকে ভোট দেবেন ২৯ কয়েদি

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

নড়াইল জেলা কারাগার থেকে আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ২৯ জন কয়েদি।

নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের জন্য মোট ৩৩ জন কয়েদি নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২৯ জন চূড়ান্তভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নড়াইল জেল সুপার মো. শরিফুল আলম জানান, নিবন্ধনের শেষ দিন পর্যন্ত কারাগারে মোট ২৫৪ জন কয়েদি ছিলেন। এর মধ্যে ২৪২ জন পুরুষ ও ১২ জন নারী কয়েদি। নারী কয়েদিদের মধ্যে ৭ জন এবং পুরুষ কয়েদিদের মধ্যে ২২ জন পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেন।

নিবন্ধনকারীদের মধ্যে ২৩ জন নড়াইল জেলার বাসিন্দা। এছাড়া ২ জন করে যশোর, খুলনা ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন।

তিনি আরও জানান, নড়াইল জেলা কারাগারের ৭৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জেল সুপারসহ ৫০ জন পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। কারাগারের ভেতরে ভোট গ্রহণের জন্য দুটি গোপন বুথ স্থাপন করা হবে।

নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ছালেক জানান, জেলায় মোট ৭ হাজার ৮৪২ জন পোস্টাল ভোটার রয়েছেন। এর মধ্যে ২৯ জন কয়েদি রয়েছেন, যারা কারাগার থেকেই ভোট প্রদান করবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ