গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে শাপলা কলি মার্কারের সমর্থনে শুক্রবার বিকেলে বিশাল জনসমুদ্র সৃষ্টি হয়েছে। গাছা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
মিছিলটি বোর্ডবাজার থেকে শুরু হয়ে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে সাইনবোর্ড মালেকের বাড়িতে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
পথসভায় প্রধান অতিথি, প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের বলেন, “গাজীপুর-২ আসনের মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ। আজকের জনস্রোত প্রমাণ করে সাধারণ মানুষ জুলুম ও দুর্নীতির হাত থেকে মুক্তি চায়। নির্বাচিত হলে আমরা শিল্প নগরীকে সন্ত্রাসমুক্ত ও পরিকল্পিতভাবে গড়ে তুলব।”
বিশেষ বক্তা, গাছা থানা জামায়াতের আমির মো. মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, “শাপলা কলি এখন জনগণের প্রাণের প্রতীকে পরিণত। কোনো ষড়যন্ত্রই এই গণজোয়ার থামাতে পারবে না। আমরা শেষ পর্যন্ত ভোটের অধিকার রক্ষায় মাঠে থাকব।”
অনুষ্ঠানে ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খন্দকার আসাদ স্থানীয় উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
মিছিলটি সাইনবোর্ড এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা প্রার্থীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছেন, আজকের এই বিশাল শোডাউন গাজীপুর-২ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন