ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এ জাতি তারেক রহমানকে ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করছে: এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, দেশি-বিদেশি সব জরিপ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৭০ শতাংশ মানুষের ভোট পেয়ে সরকার গঠন করবে। এটি এখন বাস্তব সত্য, কারণ বাংলাদেশের মানুষ জাতীয় নেতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কোটালীপাড়ার শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এস এম জিলানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে—

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪ লাখ গৃহিণীকে মাসিক ২ হাজার ৫০০ টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দেওয়া, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করে বিনামূল্যে সার, বীজ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্য কার্ড চালুর মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা।

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান বর্তমানে যে ভাষায় ও ভঙ্গিতে জনগণের সামনে বক্তব্য রাখছেন, সেখানে সমালোচনার কোনো সুযোগ নেই। তার মার্জিত ও দায়িত্বশীল বক্তব্য মানুষের হৃদয় স্পর্শ করেছে। দেশের মানুষ তাকে ভবিষ্যৎ নেতৃত্বের কাণ্ডারি হিসেবে মেনে নিয়েছে।

নির্বাচনী সভার আগে এস এম জিলানী কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি তারাকান্দর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, একবার সুযোগ দিলে তিনি এই এলাকাকে শান্তির আবাসভূমিতে পরিণত করবেন।

শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, শিক্ষক স্বপন কুমার দে, মনতোষ বৈদ্য, অধ্যাপক রণজিৎ মধু, ডা. জাহিদ হোসেন রিন্টু, ফায়েকুজ্জামান শেখ, আউয়াল শেখ ও তসলিম খানসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

এ জাতি তারেক রহমানকে ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করছে: এস এম জিলানী

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ